৫০ বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ এপ্রিল, ১৯৬১। অসর্নো থেকে ম্যাচ খেলে সান্তিয়াগো ফিরছিল চিলির গ্রিন ক্রস ফুটবল দল। আন্দিজ পর্বতমালার ওপরে কোনো একটা জায়গায় এসে তাদের বহনকারী বিমানটা হারিয়ে যায়। এর পর অনেক চেষ্টা করেও সেই বিমানটি খুঁজে পাওয়া যায়নি। ৩৪ জন আরোহীর সবাই মারা গেছে বলেও ধরে নেওয়া হয়।
এত দিন পর সেই বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন একদল পর্বতারোহী। সান্তিয়াগো থেকে ৩০০ কিলোমিটার দূরে মোলের এক দুর্গম গিরিখাতে একটা বিমান বিধ্বস্ত হওয়ার চিহ্ন খুঁজে পেয়েছেন তাঁরা। সেখানে মানুষের হাড়গোড়ও পাওয়া গেছে, এটাই যে সেই বিমান সেটা মোটামুটি নিশ্চিতই। এত দিন মনে করা হয়েছিল, বিমানটি চিলির লিনারেস শহরের আশপাশের কোথাও হারিয়ে গেছে। এএফপি।