৬ হাজার কোটি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ হাজার কোটি... ৬ হাজার কোটি টাকা! নাটকীয়ভাবে বলা যায়, ‘হ্যাঁ ভাই, একটি ম্যাচের দামই এত টাকা!’ বলা হচ্ছে, এটাই নাকি ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ। টাকার অঙ্কের দিক দিয়ে অবশ্যই। পরশু দুই ম্যানচেস্টার যখন মুখোমুখি হলো, ইংলিশ মিডিয়াই হিসাব কষে দেখিয়ে দিল, এই দুই দলের একাদশের পেছনে দলবদলের বাজারে খরচ হয়েছে ৫ হাজার ৯২৪ কোটি টাকা বা ৫৭০ মিলিয়ন পাউন্ড। এর আগে সবচেয়ে দামি ম্যাচ ছিল ২০১৫ সালের এল ক্লাসিকো। যেখানে খেলোয়াড়দের পেছনে দুই ক্লাবের ব্যয় ছিল ৫৬২ মিলিয়ন পাউন্ড। গত দলবদলের বাজারে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করেছে ১৪৯ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড, সিটি ১৬৮। ফার্স্ট পোস্ট