৭ নম্বর জার্সির তিনজন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে এই তিন ফুটবলারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মিডফিল্ডার অনিক ঘোষ ও আবু সাঈদ এবং উইঙ্গার আরিফুর রহমান। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তিনজনেরই কেন ৭ নম্বর জার্সি? আসলে এগুলো অনুশীলনের জার্সি। হয়তো কোনো খেলোয়াড়ের অনুশীলন জার্সিটা ছিঁড়ে গেল, তখন খুঁজতে গিয়ে দেখা যায়, তাঁর নম্বরের একই রঙের জার্সি আর নেই দলের কাছে। সমাধান হিসেবে যার নম্বরের একাধিক জার্সি আছে, সেটা দিয়েই অন্য একজন কাজ চালিয়ে নেন। এ ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তবে এই ছোটখাটো ব্যাপারগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে না তাজিকিস্তানে অনূর্ধ্ব-১৯ এএফসি বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্সে। আগের দুই ম্যাচে একটি জয় আর একটি ড্র নিয়ে বাংলাদেশ আশা বাঁচিয়ে রেখেছে পরের রাউন্ডে খেলার।