৭ ম্যাচে লিগ শেষ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা লিগ আয়োজন করতে প্রতিটি ডিএফএকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাফুফে। সেই টাকা নিয়ে ২০১৩ সালে ২৩টি জেলা লিগই আয়োজন করেনি! বাকি জেলাগুলোরও কয়েকটিতে লিগের নামে আসলে হয়েছে দায়সারা টুর্নামেন্ট। সবাইকে ছাপিয়ে বরগুনা, গোপালগঞ্জ। বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী, এই দুই জেলায় খেলেছে ছয়টি করে দল। ম্যাচ হয়েছে সব জেলার মধ্যে সর্বনিম্ন সাতটি করে! বগুড়া, নওগাঁ, পটুয়াখালীতে ম্যাচসংখ্যা ছিল নয়টি করে। ১৩-১৪টি করে ম্যাচ আয়োজন করেছে কয়েকটি জেলা। ২১ দল নিয়ে সবচেয়ে লম্বা লিগের আয়োজক মাদারীপুর ডিএফএ, তাদের ম্যাচসংখ্যা ৪২।