৭ সেকেন্ডেই গোল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিক অফ হলো। নিজেদের অর্ধে বলটা ঠেলে দিলেন জিব্রাল্টারের একজন। কিন্তু পরের পাসেই হলো সর্বনাশ, বল চলে গেল ক্রিস্টিয়ান বেনটেকের পায়ে। বেলজিয়াম স্ট্রাইকারের শটে বল জিব্রাল্টারের জালে! ম্যাচের আয়ু তখন মাত্র ৭ সেকেন্ড!
পরশু এই গোলে ২৩ বছর পুরোনো একটা রেকর্ডও ভেঙে ফেলেছেন বেনটেকে। বিশ্বকাপ বা সেটির বাছাইয়ে সবচেয়ে কম সময়ে গোল করার কীর্তি এখন বেনটেকের। ১৯৯৩ সালে সান মারিনোর ডেভিড গুয়ালতিয়েরি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে মাত্র ৮.৩ সেকেন্ডেই গোল করেছিলেন। এত দিন ওটাই ছিল বিশ্বকাপ বাছাইয়ে সবচেয়ে দ্রুততম গোল। আর বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড তুরস্কের হাকান সুকুরের, ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১০.৮ সেকেন্ডেই পেয়েছিলেন গোল। এএফপি।
পরশু বেনটেকে হ্যাটট্রিক করেছেন, বেলজিয়ামও ম্যাচটা জিতেছে ৬-০ গোলে।