৭৯-০ গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৯-০ গোলে কোনো দল কি হেরেছে কখনো? পিএসজির কাছে তুলুজ এই ব্যবধানে হেরে গেলেও বার্সেলোনার চেয়ে ভালো দলই থাকবে! দাবিটি তুলুজের কোচ পাসকাল ডুপরাজের। রীতিমতো ঐকিক নিয়মের অঙ্ক কষে হিসাবটি বের করেছেন তিনি। বার্সেলোনার বাজেট তাঁর দলের চেয়ে ২০ গুণ বেশি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত মঙ্গলবার বার্সেলোনা পিএসজির কাছে ৪-০ গোলে হেরেছে। সেই হিসাবে বার্সার ২০ গুণ মানে ৮০টি গোল খেতেই পারে তুলুজ, ‘বার্সেলোনার বাজেট ৭০ কোটি ইউরো। আমাদের বাজেট ৩ কোটি ৫০ লাখ ইউরো। আমাদের চেয়ে ২০ গুণ বেশি। আর ২০ গুণ বেশি মানে ৮০ গোল। আমরা যদি ৭৯-০ গোলেও হেরে যাই, যুক্তি বলবে বার্সেলোনার চেয়ে ভালো করেছি আমরা।’ এএফপি