৯১৩ কোটি টাকার বিশ্ব রেকর্ড গড়ে পগবা ইউনাইটেডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক নাটকের পর আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩৫ মিনিটে পল পগবাকে দলে টানার ঘোষণা দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১০৫ মিলিয়ন ইউরোর (৯১৩ কোটি ২ লাখ টাকা) বিশ্ব রেকর্ড গড়ে জুভেন্টাস থেকে ফ্রেঞ্চ মিডফিল্ডারকে দলে আনল ইংলিশ ক্লাবটি।
দলবদলের আগের বিশ্ব রেকর্ডটি ছিল ১০০ মিলিয়ন ইউরোর। গ্যারেথ বেলকে দলে টানতে এই অর্থ ব্যয় করেছিল রিয়াল মাদ্রিদ। আজ সেই রেকর্ড ভেঙে দিল ইউনাইটেড পগবাকে দলে টেনে। পাঁচ বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেওয়া পগবা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আবারও ইউনাইটেডে আসতে পেরে খুশি। এটাই আমার জন্য সঠিক ক্লাব। আমি আশা করি, যা জেতার স্বপ্ন দেখি, তার সবই এখানে পাব।’
উল্লেখ্য, ২০১২ সালে এই ইউনাইটেড থেকেই পগবাকে মাত্র ১.৫ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছিল জুভেন্টাস!