প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের অনেকবারই ছক কষতে হয়েছে লিওনেল মেসিকে আটকানোর। রোনালদো-মেসি তর্কে প্রথমজনের পক্ষেও প্রকাশ্যেই কথা বলেছেন অনেকবার। মেসির সঙ্গে হোসে মরিনহোর সম্পর্কটা বৈরী, ব্যাপারটা এমন নয়। তবে আর যা-ই হোক, মরিনহোকে বোধ হয় মেসির ভক্ত বলা যাবে না। কিন্তু চেলসি কোচের ছেলে বাবার একেবারে ১৮০ ডিগ্রি উল্টো পথেই হাঁটল। মরিনহো-জুনিয়র মেসির ভক্ত, ব্যাপারটা নতুন নয়। তবে কাল টুইটারে দেওয়া ছবি দেখে বোঝা যায়, সে মেসির পাঁড় ভক্তই। বার্সেলোনা ফরোয়ার্ডের জার্সি পরে একটা সেলফি তুলেছে মরিনহো-তনয়। সঙ্গে লিখেছে, ‘দ্য কিংস শার্ট! মেসি ফর লাইফ।’ ছেলে অবশ্য শুধু ভক্ত নয়, নিজেও একজন ফুটবলার। ফুলহামের অনূর্ধ্ব-১৬ দলের গোলরক্ষক। মিরর।