'অ্যাওয়ে' গোলেই ব্যবধান?
দুই লেগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে গোল এমনিতে মহার্ঘ। অনেক সময় ওই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। তবে চেলসি-পিএসজি ম্যাচে ‘অ্যাওয়ে গোলের’ মূল্য যেন একটু বেশিই। দুই দলই গত দুই বছর চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছে, দুবারই প্রতিপক্ষের মাঠে গোলই ব্যবধান গড়ে দিয়েছে। প্রথম লেগে ২-১ ব্যবধানে হারের পরও তাই চেলসির শেষ আটের স্বপ্নটা বেশিই উজ্জ্বল। কে জানে, আজকের ম্যাচ শেষে আগের লেগে উইলিয়ানের করা ওই গোলটাই হয়তো মহামূল্যবান হয়ে যাবে!
পিএসজি অবশ্য দাবি করতে পারে, অ্যাওয়ে গোলে জয়ের সুযোগ তো তাদেরও আছে। আর সেই স্মৃতিটা টাটকাই। গত বছরেই স্টামফোর্ড ব্রিজে ২-২ গোলে ড্র করে চেলসিকে হতাশায় ডুবিয়েছিল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
এমন একটা ম্যাচের আগে দুই দলের প্রস্তুতিটাও হয়েছে একই রকম। ফ্রেঞ্চ লিগে মঁপেলিয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিএসজি, আর ইংলিশ লিগে স্টোক সিটির সঙ্গে চেলসির ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে।
রাতের অন্য ম্যাচে এগিয়ে থেকে মাঠে নামবে বেনফিকা। নিজেদের মাঠে প্রথম ম্যাচে জেনিত সেন্ট পিটার্সবার্গকে হারিয়েছিল ১-০ গোলে। নিজেদের মাঠে জেনিতের সামনে আজ ব্যবধান ঘোচানোর সুযোগ। এএফপি, রয়টার্স।
আজ মুখোমুখি
চেলসি-পিএসজি
জেনিত-বেনফিকা
* স্বাগতিক দল প্রথমে
‘অ্যাওয়ে’ গোলেই ব্যবধান?