'একমাত্র' সেঞ্চুরিয়ানমুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বরে অন্য রকম এক সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিটি ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকের শততম আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনো ভেন্যুতে এক শর বেশি ম্যাচ খেলেছেন শুধু মুশফিকই। শিগগিরই অবশ্য সঙ্গী পেয়ে যাচ্ছেন শেরেবাংলায় ১০৫টি ম্যাচ খেলা মুশফিক। আফগানিস্তান সিরিজের তিনটি ম্যাচ খেললেই শেরেবাংলায় ১০০ ম্যাচ হয়ে যাবে সাকিব আল হাসানের। তিন সংস্করণের ক্রিকেটের আলাদা হিসাব করলে টেস্টে সবার চেয়ে এগিয়ে মাহেলা জয়াবর্ধনে। কলম্বোর এসএসসি গ্রাউন্ডে ২৭টি টেস্ট খেলেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে ওয়ানডেতে সবার ওপরে পাকিস্তানের ওয়াসিম আকরাম। শেরেবাংলায় ১৯ ম্যাচ খেলে টি-টোয়েন্টিতেও সবার ওপরে মুশফিক। তথ্যসূত্র: ক্রিকইনফো।

একভেন্যুতেসবচেয়েবেশিআন্তর্জাতিকম্যাচ

১০৫

মুশফিকুররহিম

বাংলাদেশ

শেরেবাংলা স্টেডিয়াম

৯৭

সাকিবআলহাসান

বাংলাদেশ

শেরেবাংলা স্টেডিয়াম

৯৩

তামিমইকবাল

বাংলাদেশ

শেরেবাংলা স্টেডিয়াম

৯১

হ্যামিল্টনমাসাকাদজা

জিম্বাবুয়ে

হারারে স্পোর্টস ক্লাব

৮৯

এলটনচিগুম্বুরা

জিম্বাবুয়ে

হারারে স্পোর্টস ক্লাব