'এলোমেলো চিন্তার খেসারত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
.
.
বাংলাদেশের ফুটবল এখন মুমূর্ষু। এ অবস্থার জন্য অনেক সাবেক ফুটবলারই সমালোচনার তির ছুড়ছেন কাজী সালাউদ্দিনের দিকে। তাঁদের যুক্তি, ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে সাড়ে ৮ বছরে সালাউদ্দিন কিছু করতে পারেননি। কিন্তু সালাউদ্দিন একাই কি দায়ী? ফেডারেশনে তাঁর সঙ্গী তো আরও কয়েকজন সাবেক ফুটবলার। সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটিতে ২০০৮ সাল থেকেই আছেন সাবেক তারকা সালাম মুর্শেদী, বাদল রায় ও শেখ মোহাম্মদ আসলাম। হাসানুজ্জামান বাবলু প্রথম মেয়াদে থাকলেও বর্তমান কমিটিতে নেই। ব্যর্থতার দায় তাঁদেরও কি নেই? তাঁরা কী বলেন?
হাসানুজ্জামান বাবলু
হাসানুজ্জামান বাবলু

‘ফুটবলের দাফন হয়ে গেছে’—আমাদের প্রাণের খেলাটির বর্তমান অবস্থা নিয়ে কদিন আগে সংবাদ সম্মেলনে কথাটা বলেছিলাম। এটা আমার একার কথা নয়, অনেকেরই। কেউ প্রকাশ করে, কেউ নীরবে দীর্ঘশ্বাস ফেলে এই যা!
২০০৮-১২ সালাউদ্দিন ভাইয়ের প্রথম মেয়াদে বাফুফের সদস্য ছিলাম। দ্বিতীয় মেয়াদে ১ ভোটে হেরে যাই। তবু ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলাম। তবে আট বছর সব কাছ থেকে দেখার অভিজ্ঞতা ভালো হয়নি আমার।
সব সময়ই দেখেছি, সালাউদ্দিন ভাই যা বলবেন, সেটাই চূড়ান্ত। গঠনতন্ত্রই সভাপতিকে অনেক ক্ষমতা দিয়েছে এবং সেই অনুযায়ীই তিনি তা প্রয়োগ করেন। সেটি ঠিক আছে। কিন্তু কমিটি আরও ২০ জনকে নিয়ে। সবারই কিছু না-কিছু চিন্তা আছে। সবাই কিছু স্বপ্ন নিয়ে আসে ফেডারেশনে। কিন্তু কারও মতামত সালাউদ্দিন ভাই গুরুত্ব দেন না। খুব কাছ থেকে এসব দেখেছি। সেটাও সমস্যা ছিল না, যদি চিন্তাভাবনা গোছানো হতো। কিন্তু চরম অগোছালোই মনে হয়েছে তাঁকে বরাবর।

উদাহরণ দিই, হঠাৎ একদিন বললেন, কোটি টাকার সুপার কাপ করবেন। ভালো কথা, কিন্তু ওটার কোনো ফরম্যাটই হয়নি। দ্রুতই সেটি হারিয়ে গেল। আরেক দিন সাংবাদিকদের কাছে বলে বসলেন, ইউরোপে খেলোয়াড় পাঠিয়ে টাকা আয় করবেন। কিন্তু এটা স্রেফ কথার কথাই রয়ে গেছে। কাজটা যদি করতেই না পারেন তাহলে বলবেন কেন! বলার জন্য বলার কোনো অর্থই হয় না।
এলোমেলো চিন্তার বড় উদাহরণ একাডেমি। পাঁচজন মন্ত্রীকে ঢাকঢোল পিটিয়ে সিলেট বিকেএসপিতে নেওয়া হলো একাডেমি উদ্বোধন করতে। আমিও ছিলাম সেই বহরে। কিন্তু ছয় মাসও চালানো যায়নি একাডেমি। অথচ ফিফা ৭ লাখ ডলার দিল। শুনেছি, টাকাটা নাকি অন্য খাতে খরচ হয়েছে। অথচ কাজের কাজ কিছু হলো না। উল্টো ধারদেনা করে ফেডারেশন পড়ল আরও বেকায়দায়।
নেপালের গণেশ থাপা দেখিয়েছে, কীভাবে গোছানো চিন্তায় ভালো কিছু করতে হয়। একাডেমি চালিয়ে পাহাড়ি দেশটি আজ ফল পাচ্ছে। আর আমরা বসে হাহাকার করছি স্রেফ নেতৃত্বের ব্যর্থতায়।
অনুলিখন: মাসুদ আলম

আরও পড়ুন: