'গডফাদার' আর্জেন্টাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিদের খেলায় মজেছেন হলিউড কিংবদন্তি আল পাচিনো। চিলির বিপক্ষে কোপার ফাইনালে আর্জেন্টিনার সাফল্য কামনা করে কোচ জেরার্ডো মার্টিনোকে একটি প্রেরণাদায়ক বার্তা পাঠিয়েছেন ‘গডফাদার’ খ্যাত এই অভিনেতা। ৪৭ সেকেন্ডের বার্তাটির প্রতিটি বাক্যেই যেন ঠিকরে পড়েছে মুগ্ধতা। ‘আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমি রোমাঞ্চিত। যেভাবে আপনারা খেলেন তা আমি ভালোবাসি। প্রিয়তমা লুসিয়ার পাশপাশি আমিও ভীষণ রোমাঞ্চিত।’
কথার ধাঁচেই হয়তো বুঝে ফেলেছেন মার্কিন মুলুকের এই অভিনেতার আর্জেন্টিনাপ্রীতির পেছনে রয়েছেন বান্ধবী লুসিয়া সোলা। এই আর্জেন্টাইন সুন্দরীর সূত্রেই পাচিনো মুগ্ধতা গাঁটছড়া বেঁধেছে ‘আলবিসেলেস্তে’কে ঘিরে। সাবেক আর্জেন্টাইন প্রেসিডেন্টের মুখপাত্রের ৩৬ বছর বয়সী এই মেয়ের সঙ্গে ৭৫ বছর বয়সী পাচিনোর প্রেম চলছে বছর চারেক। সম্পর্কটা ভেঙে গেছে, কিছুদিন আগে এমন গুঞ্জন উঠলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তাঁদের দিন কাটছে প্রেমের বসন্ত বেলাতেই। মার্কা।