প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ ফুটবল তার ‘সর্বজনীন শত্রু’ খুঁজে পেয়েছে। সর্বসম্মতভাবে স্প্যানিশ দর্শকদের নির্বাচিত এই ব্যক্তিটি জেরার্ড পিকে। কোন দলের হয়ে পিকে খেলছেন এতে কোনো মাথাব্যথা নেই তাঁদের। স্পেন কিংবা বার্সেলোনা যে দলেই খেলুন না কেন, মাঠে নামলেই দুয়ো শুনছেন এই ডিফেন্ডার। গেটাফের বিপক্ষে ম্যাচেও এর ব্যতিক্রম হলো না। পরশু মাঠে ত্রাস ছড়িয়েছেন নেইমার, সুয়ারেজ আর সার্জি রবার্তো। কিন্তু সেদিকে যেন নজরই ছিল না গেটাফের। পিকের কাছে বল গেলেই দুয়োধ্বনিতে কেঁপে উঠেছে মাঠ। কাতালুনিয়ার স্বাধীনতা নিয়ে উচ্চকণ্ঠ পিকে অবশ্য এ যন্ত্রণা সহ্য করছেন বহুদিন ধরেই। তাই এ রকম অভ্যর্থনাও বিচলিত করতে পারেনি এই ডিফেন্ডারকে। ভাব দেখালেন যেন কিছু শুনতেই পাচ্ছেন না। স্প্যানিশ ফুটবলের নতুন এই ‘ফ্যাশন’কে পাত্তা না দিয়ে খেলে গেছেন পুরোটা সময়, একটা গোলও দিয়ে বসেছিলেন প্রায়! মার্কা।