প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানফিল্ডে এসেই যেন ‘এলাম, দেখলাম, জয় করলাম’ গল্পটা লিখলেন ইয়ুর্গেন ক্লপ। এখনো ট্রফি জিততে পারেননি, কিন্তু লিভারপুলের জার্মান কোচ অনেকেরই মন জয় করে নিয়েছেন। কিন্তু সেই ক্লপকেই কিনা ‘গর্দভ’ গালিটা শুনতে হলো? তাও আবার অসৌজন্যমূলক আচরণের জন্য! ঘটনাটা গত রোববার ওয়েস্ট ব্রমের সঙ্গে ম্যাচে। খেলা শেষে প্রতিপক্ষ কোচ টনি পিউলিসের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ থেকে বেরিয়ে গেছেন ক্লপ। এ ঘটনা উল্লেখ করে ওয়েস্ট ব্রমের উইঙ্গার জেমস ম্যাকলিন পরে বলেছেন, ‘ডর্টমুন্ডে তিনি যা করেছেন সেটার জন্য তাঁর প্রতি আমার সম্মান থাকবে। কিন্তু এবার তিনি গর্দভের মতো কাজ করেছেন।’ কিন্তু এত বড় অভিযোগে ক্লপ কি মুখ বুজে থাকবেন? জার্মান কোচ বলেছেন, পিউলিসের সঙ্গে ওই দিন উত্তপ্ত বাক্যবিনিময়ই হয়েছে তাঁর, আর সে জন্যই হাত মেলাননি! গোলডটকম।