প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বসেই লুই ফন গালের অঙ্গভঙ্গি নকল করে দেখাচ্ছিলেন। ম্যানচেস্টার ইউউনাইটেড কোচের সেটা নজর এড়ায়নি। বেরিয়ে যাওয়ার সময় তাই নিল কার্টিসকে ‘মোটকু’ বলে খোঁচা দিলেন। সেটা আবার ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যস, কদিন এটা নিয়েই তোলপাড়। ইংলিশ দৈনিক সান-এর এই প্রতিবেদক অবশ্য চুপ করে খোঁচাটা হজম করেননি। পরে জানিয়েছেন, চার মাস আগে একটা অস্ত্রোপচার করা হয়েছিল হাঁটুতে। তার পর থেকেই জিমে যেতে বা দৌড়াতে পারছেন না। সে জন্যই এই কয় মাসে একটু মুটিয়ে গেছেন। কিন্তু ফন গালকে বড় খোঁচাটা দিয়েছেন এর পর, ‘তা-ও তো আমি নিজের কাজটা নিজেই সামলাতে পারি। দুঃখের বিষয়, অনেকেই সেটাও পারে না।’ এমনিতেই সাংবাদিকদের সঙ্গে একটা চাপান-উতোর চলছ ফন গালের। এ ঘটনার পর সেটি বাড়লে অবাক হবেন না! ইএসপিএন।