'গায়ক' ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো কয়েক দিন আগেই বান্ধবীর সঙ্গে সম্পর্কটা ভীষণ তিক্ত হয়ে গিয়েছিল ম্যারাডোনার। আর্জেন্টাইন কিংবদন্তির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন তাঁর বান্ধবী, ম্যারাডোনাও চুরির মামলা ঠুকে দিয়েছিলেন বান্ধবী রোসিও অলিভার বিরুদ্ধে। অথচ এরই মধ্যে নাকি সব মিটমাট হয়ে আবার দুজনের গলায় গলায় ভাব। এতটাই যে এখন মঞ্চে উঠে ম্যারাডোনা তারঁ বান্ধবীর উদ্দেশে গানও গাইছেন। ঘটনাটা দুবাইয়ে। সম্প্রতি একটা পানীয় প্রস্তুতকারক সংস্থার পণ্যদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। সেটারই প্রচারণায় দুবাইয়ে একটা অনুষ্ঠানে তাঁকে উঠতে হয়েছিল মঞ্চে। পণ্যের গুণগান তো করেছেনই, তার ফাঁকে বান্ধবীকে নিয়ে একটা গানও গেয়েছেন। পরে অবশ্য সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ওই গান গাওয়াটাও নাকি প্রচারণা অনুষ্ঠানেরই অংশ ছিল! ডেইলি মেইল।