'গোল্ডেন বয়' স্টার্লিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল্ডেন বুট, গোল্ডেন বলের তো নাম শুনেছেন। গোল্ডেন বয় আবার কী? বিশ্বের সেরা তরুণ ফুটবলারকে বেছে নেওয়ার এই রীতি শুরু করেছিল ইতালিয়ান ক্রীড়া দৈনিক তুত্তোস্পোর্ত। এখন আরও বেশ কয়েকটি শীর্ষ ক্রীড়াদৈনিক মিলে বেছে নেয় বছরের সেরা তরুণকে। এ বছর সেটি জিতেছেন লিভারপুলের ২০ বছর বয়সী উইঙ্গার রাহিম স্টার্লিং।
২০০৩ সালে প্রথমবার রাফায়েল ফন ডার ভার্ট এই পুরস্কার জিতেছিলেন। পরের বছর ওয়েইন রুনি পেয়েছিলেন সেটি। এরপর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে জিতলেন স্টার্লিং, লিভারপুলের কেউই আগে এটা জেতেনি। গত বছর পেয়েছিলেন জুভেন্টাসের ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবা। ইএসপিএন।