'ঘর' ছাড়ছেন গিগস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাবের হয়ে পেশাদার ফুটবল খেলার স্বপ্ন নিয়েই ১৪তম জন্মদিনে এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। রায়ান গিগসের স্বপ্নটা পূরণ হয়েছে কি না, সেই প্রশ্ন করাই অবান্তর। ২৯টি বছর শেষে ইউনাইটেডের সঙ্গে সমার্থকই হয়ে গিয়েছে তাঁর নাম। সেই গিগসই এবার ‘ঘর’ ছাড়তে যাচ্ছেন।
হোসে মরিনহো ইউনাইটেডের কোচ চূড়ান্ত হওয়ার পর থেকেই গিগসের অবস্থান নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। গত দুই মৌসুমে লুই ফন গালের সহকারী ছিলেন, এর আগে ২০১৩-১৪ মৌসুমের শেষ চার ম্যাচে প্লেয়ার-কোচও ছিলেন ‘গিগসি’। কিন্তু মরিনহোর পাশে সহকারী কোচ হওয়া সম্ভব ছিল না, সেই পদটি রুই ফারিয়ার দখলে। পর্তুগিজ কোচ যদিও গিগসকে কোচিং দলে থাকার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু গিগস সেটি গ্রহণ করেননি। ডেইলি মেইল।