'জিজু'র হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনেদিন জিদান
জিনেদিন জিদান

ছিলেন রিয়াল মাদ্রিদের সহকারী কোচ। এরপর রিয়ালের ‘বি’ দল কাস্তিয়ার কোচ হলেন বিশাল এক স্বপ্ন নিয়ে, কোনো এক দিন ফ্রান্সের কোচ হবেন। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে জিনেদিন জিদান একটা বড় ধাক্কাই খেয়েছেন সপ্তাহ দুয়েক আগে। আবশ্যকীয় যোগ্যতা ছাড়াই কোচের দায়িত্ব পালন করায় তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ‘জিজু’। এত দিন এ নিয়ে মুখ খোলেননি। তবে পরশু ফরাসি দৈনিক লা ফিগারোর সঙ্গে সাক্ষাৎকারে একরাশ হতাশাই ঝরিয়েছেন জিদান, ‘আমি তিন বছর ধরে ফ্রান্সে কোর্স করছি। চাইলে স্পেনে ৩ মাসের কোর্স করে ডিগ্রি নিতে পারতাম, কিন্তু আমি ফ্রান্সেই তা করতে চেয়েছি। সব সময়ই নিয়মের মধ্যে সবকিছু করতে চেয়েছি। হ্যাঁ, এ জন্যই লোকজনের কথায় আমি বিরক্ত।’
ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো সাবেক তারকা মনে করেন, তাঁর পেছনে লেগেছে একটি ঈর্ষাপরায়ণ মহল, ‘স্পেনে ও স্পেনের বাইরে হিংসুক মানুষের অভাব নেই। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল, তারা আমার টাকা খসিয়ে নিজেদের আলোচনায় আনতে চেয়েছে। আমার মতো এ রকম আরও অসংখ্য কোচ আছে, কই এ নিয়ে তো কাউকে কিছু বলতে দেখি না।’ তবে একটি ব্যাপার কিন্তু মানতেই হবে জিদানকে। এ রকম আরও কোচ নিশ্চয়ই আছেন, তবে সবাই তো জিদান নন! মার্কা।