'জীবন পণ লড়াইয়ে' তৃপ্ত মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলির দুই ফুটবলারের মাঝখান দিয়ে বল নিয়ে বেরিয়ে যাচ্ছেন মেসি।  ছবিঃ এএফপি
চিলির দুই ফুটবলারের মাঝখান দিয়ে বল নিয়ে বেরিয়ে যাচ্ছেন মেসি। ছবিঃ এএফপি

ফুটবল মাঠে জয় তো অনেক পেয়েছেন। কিন্তু আজ চিলির বিপক্ষে পাওয়া জয়টি লিওনেল মেসির কাছে বিশেষ কিছুই। কারণ, বিশ্বকাপ বাছাইপর্বে আগের চার ম্যাচে আর্জেন্টিনা জিতেছে মাত্র একটি। চিলির সঙ্গে এক গোলে পিছিয়ে পড়ার পর চাপে পড়ে গিয়েছিলেন মেসিরা। তবে সব চাপ সামলে শেষ পর্যন্ত তাঁরা জয় তুলে নিয়েছেন ২-১ গোলে। অধিনায়ক মেসি তাই খুব খুশি।
চিলির মাঠে নিজের চেনা ছন্দে ছিলেন না মেসি। তবুও তাঁর দল দল জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। ম্যাচ শেষে তাই খুশিই ছিলেন মেসি, ‘এই দলটি প্রতি ম্যাচেই জীবন পণ লড়াই করে। চিলি আমাদের জন্য সহজ প্রতিপক্ষ ছিল না। তবে পিছিয়ে পড়েও ম্যাচটি জেতার সামর্থ্য আমাদের ছিল।’
কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে এই চিলির কাছেই হেরেছিল আর্জেন্টিনা। প্রতিশোধ নেওয়ার একটা তাড়না তাই ছিলই আর্জেন্টিনার। নিশ্চয়ই সবাই চাইছিলেন সেদিনের শোকটাকে শক্তিতে পরিণত করতে। তাতেই উজ্জীবিত হয়ে কি না চিলির মাঠেই চিলিকে হারানোর পর দারুণ উজ্জীবিত এখন আর্জেন্টিনা। আর এই আত্মবিশ্বাসটা মেসি কাজে লাগাতে চান পরের ম্যাচেও। যেখানে লড়াই হবে বলিভিয়ার বিপক্ষে। ঘরের মাঠ থেকে আর একটি পয়েন্টও অন্য দলকে দিতে রাজি নয় আর্জেন্টিনা।