'ট্রেবল' দেখেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের সোনালি সময়ে রিয়াল মাদ্রিদে পাঁচটি মৌসুম খেলেছেন ‘দ্য ফেনোমেনন’ রোনালদো। জিনেদিন জিদান, ডেভিড বেকহাম, লুইস ফিগোদের সঙ্গে মিলে স্পেনের সফলতম ক্লাবটিতে গড়ে তুলেছিলেন ‘গ্যালাকটিকোস’। সেই সময়েও এক মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ লিগ ও কোপা ডেল রে জেতা হয়নি রিয়ালের। ৩২টি স্প্যানিশ লিগ, ১১টি চ্যাম্পিয়নস লিগ, ১৯টি কোপা ডেল রে, দুটি ক্লাব বিশ্বকাপসহ কত শিরোপাই না জিতেছে রিয়াল। অথচ ১১৪ বছরের ইতিহাসে ওই ‘ট্রেবল’ জিততে পারেনি কখনো। রিয়ালের এই আক্ষেপ এবার ঘুচবে বলে মনে করেন রোনালদো, ‘মাদ্রিদকে সব শিরোপার জন্যই লড়তে হবে। ...আমি মনে করি, তারা ট্রেবল জিতবে।’ মার্কা।