'ডাইভার' সুয়ারেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যু ক্যাম্পে লুইস সুয়ারেজের সেই ডাইভ বার্সা সমর্থকদের কাছে হতে পারে বিশেষ কিছু। কিন্তু সেটি পিএসজি সমর্থকদের কাছে কদর্য ফুটবলেরই একটা উদাহরণ। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির ডি বক্সে হালকা ধাক্কা লেগেছিল মারকিনহোসের সঙ্গে। সেটিকে কাজে লাগিয়ে ডাইভ দেন সুয়ারেজ। তাতে পেনাল্টি আদায়ের উদ্দেশ্য সফল হলেও সেই ঘটনার জন্য বার্সার উরুগুইয়ান স্ট্রাইকারকে এখনো সমালোচনার তিরে বিদ্ধ হতে হচ্ছে। তাঁর চাঁছাছোলা সমালোচনা করলেন এবার এরিক ক্যান্টোনা। ফরাসি ফুটবল কিংবদন্তি বলছেন, ‘সুয়ারেজ এখন আর কামড়ায় না, ডাইভ দেয়। তবে ‘ডাইভার’ হিসেবে সে খুব ভালো নয়, তার অভিনয়েই সেটা বোঝা যায়।’ ক্যান্টোনা এখানেই থেমে থাকেননি, যোগ করছেন, ‘এটা হলো কদর্য ফুটবল। যা দেখা থেকে দূরে থাকা উচিত শিশুদের।’ ফোরফোরটু।