'ত্রিশে ৩০' রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে গতকালের আগ পর্যন্ত লা লিগায় ২৯টি দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল আছে তাদের সবার বিপক্ষেই। সান্তিয়াগো বার্নাব্যুতে কাল রোনালদোর ৩০ নম্বর প্রতিপক্ষ ছিল এ মৌসুমে লা লিগায় ফিরে আসা লাস পালমাস। ‘ত্রিশে ৩০’ করতে রোনালদো সময় নিলেন মাত্র ১৪ মিনিট!
রোনালদোর গোলের আগে ও পরে একটি করে গোল করেছেন ইসকো ও হেসে। রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতেছে ৩-১ গোলে। লাস পালমাসের হয়ে একটি গোল শোধ করেছেন হার্নান। ইএসপিএন।