'দুঃসাহস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসিক নয়তো দুঃসাহসীই বলতে হবে মার্কো অ্যামেলিয়াকে। ভদ্রলোক ইতালিয়ান ফুটবলে তৃতীয় বিভাগের ক্লাব লুপা কাস্তেলির সম্মানসূচক সভাপতি। মাত্র দুবছর আগেই প্রতিষ্ঠিত ক্লাবটির হয়ে খেলার প্রস্তাব দিয়ে বসেছেন মারিও বালোতেল্লিকে! সময়টা অবশ্য একেবারেই ভালো কাটছে না ইতালিয়ান স্ট্রাইকারের। ১৬ মিলিয়ন পাউন্ডে গত মৌসুমে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে এমনই শনির দশা গেছে যে পুরো মৌসুমে খেলতে পেরেছেন মাত্র ১৬টি ম্যাচ। গোল করেছেন একটি। নিজ ক্লাবের সমর্থকেরাও পিছু লেগেছে তাঁর। অবস্থাটা এমন, ক্লাব ছাড়তে পারলেই বাঁচেন ‘সুপার মারিও’। তাই বলে লুপা কাস্তেলি! অ্যামেলিয়া অবশ্য ‘বন্ধু’ বালোতেল্লিকে নতুন শুরুর সুযোগ দিতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রস্তাবটিকে লিভারপুল স্ট্রাইকারের জন্য ‘দুধাপ পেছনে এসে ক্যারিয়ার গড়ার দ্বিতীয় সুযোগ’ বলে মনে করছেন তিনি। দেখা যাক, ‘অদ্ভুত’ খেয়ালের বালোতেল্লি কী প্রতিক্রিয়া জানান এই প্রস্তাবে! স্কাইস্পোর্টস।