'নতুন' জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জীবনের রংই নাকি সাদা-কালো। অন্তত জুভেন্টাসের দাবি তা-ই। ইতালিয়ান ক্লাবটির জার্সির রংও যে সাদা-কালো। রংটা ক্লাবের লোগোতে তাহলে আর থাকবে না কেন! জুভেন্টাস সেটিও বাদ রাখল না। ৪৬ বছরের পুরোনো লোগোটি বাতিল করে গত পরশু মিলানে উন্মোচন করল ক্লাবের নতুন লোগো, যাতে থাকল সাদা-কালোরই প্রতিফলন। অবশ্য লোগো বলতে একটা অক্ষর—ইংরেজি ‘জে’! এতেই বেধেছে ঝামেলা। ক্লাব সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি যতই বলুন, ‘এটা জীবনযাপনের জুভেন্টাস স্টাইলের প্রতীক’, লোগো উন্মোচনের পরপরই টুইটারে শুরু হয়েছে ক্লাবের মুণ্ডুপাত। কারও টুইটে পুরোনো লোগোর প্রতি ভালোবাসা, কারও নতুন লোগোতে বিরক্তি। একজন তো এমনও লিখেছেন, ‘বিশ্বাসই হয় না, এমন একটা লোগোর জন্য কাউকে টাকাও দেওয়া হয়েছে!’ গোলডটকম।