'নিখোঁজ' ওজিল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না হয় একটা ম্যাচ খারাপ খেলেছেন, তাই বলে এমন গঞ্জনা সইতে হবে মেসুত ওজিলকে! গত পরশু স্টোক সিটির মাঠে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। ম্যাচে ওজিল এতটাই বাজে খেলেছেন যে তিনি মাঠ থেকে নিখোঁজই হয়ে গেছেন কি না, তা নিয়ে কৌতুক করছেন অনেকে। তাই বলে স্টোক সিটি পুলিশও আর্সেনালের জার্মান মিডফিল্ডারকে নিয়ে মজা করবে! স্টোকের এক লোক পরশু টুইটারে স্টোক পুলিশের সাহায্য চেয়েছিলেন। দুই ঘণ্টা পর সেটির জবাব দিয়ে টুইট করেছে স্টোক পুলিশ কর্তৃপক্ষ। যা লিখেছে, ওজিল সেটা দ্রুতই ভুলে যেতে চাইবেন। পুলিশ লিখেছে, ‘উত্তর দিতে দেরি হওয়ার জন্য দুঃখিত। আমরা আসলে একজন নিখোঁজ লোককে খুঁজছিলাম, যার পদবি ওজিল।’ এটা যে ঠাট্টা করেই লেখা, তা বোঝাতে আবার পাশে হ্যাশট্যাগ দিয়ে লিখেছে ‘ঠাট্টা’! টেলিগ্রাফ।