'নিরপেক্ষ' বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতালুনিয়ার স্বাধীনতা প্রশ্নে অনেক দিন থেকেই স্পেনজুড়ে একটা চাপা অস্থিরতা। সেটা থেকে বার্সেলোনাই বা বাইরে থাকে কী করে?
বেশ কয়েকবার এমনটা শোনা গিয়েছিল, কাতালুনিয়া স্বাধীন হলে প্রদেশটির প্রতীক বার্সেলোনা লা লিগা থেকে আলাদা হয়ে যেতে পারে। বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকেও প্রকাশ্যেই স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। আসলেই কাতালুনিয়ার ভাগ্যে কী আছে, সেটা জানা যাবে ২৭ সেপ্টেম্বর। ওই দিনই আঞ্চলিক স্বাধীনতার প্রশ্নে ভোট হবে সেখানে।
তবে পিকে স্বাধীনতার পক্ষে বললেও বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ব্যাপারে কোনো পক্ষ নেবে না। বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের কথা, ‘বার্সেলোনা নির্বাচনের ব্যাপারে নাক গলাবে না। আমরা শুধু খেলা নিয়েই থাকব। আমরা কোনো প্রচারণাও চালাব না। এই কাজটা রাজনীতিবিদদেরই করতে হবে।’ জাভিও চান না যে বার্সেলোনা এ ব্যাপারে কোনো বিতর্কে জড়াক, ‘আমার মনে হয় বার্সার রাজনৈতিক কোনো বিষয়ে জড়ানো উচিত নয়। শুধু এক্সত্রেমাদুরা বা আন্দালুসিয়াতে নয়, কলম্বিয়া আর সেনেগালেও বার্সার ভক্ত আছে।’ এএফপি।