'নির্বোধ' শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টনি অ্যাডামসের নাম শুনেছেন? আর্সেনাল-ভক্ত হলে শুনে থাকার কথা। ‘গানারদের হয়ে চারটি প্রিমিয়ার লিগ জিতেছেন, ইংল্যান্ডের হয়েও ৬৬টি ম্যাচ খেলেছেন। এমিরেটসের সামনে তো তাঁর জলজ্যান্ত একটা মূর্তিই আছে। অথচ সেদিনের ছোকরারা যদি বলে, অ্যাডামসের নাম কস্মিনকালেও শোনেনি তাহলে কেমন লাগবে বলুন তো? এই ‘অপোগন্ডের’ নাম লুক শ, ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন লেফটব্যাক। ১৯ বছর বয়সী ডিফেন্ডার বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে ব্রাজিলেও ছিলেন। সেখানেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কাছে স্বীকার করেছেন, অ্যাডামসের নাম নাকি কখনোই শোনেননি। ল্যাম্পার্ড প্রথমে মনে করেছিলেন শ বুঝি তাঁর সঙ্গে মজা করছেন। কিন্তু পরে বুঝলেন শ সিরিয়াস। হতভম্ব ল্যাম্পার্ড পরে স্বীকার করেছেন, ‘তখনই বুঝলাম আমার অবসরের সময় হয়ে গেছে।’ মনে করিয়ে দেওয়া দরকার, সত্যিই সত্যিই এরপর অবসর নিয়েছেন ল্যাম্পার্ড। মেইল অনলাইন।