'পরীক্ষা'র আগের রাতের দুশ্চিন্তায় বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

>এশিয়ান র্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে থাকায় বাংলাদেশকে খেলতে হবে প্রাক্–বাছাইপর্ব। সেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান বা মঙ্গোলিয়ার মধ্যে যেকোনো একটি দেশ। কাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ প্রাক–বাছাইপর্বের ড্র। আপাতত সেদিকে তাকিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা সারা বছর পড়াশোনা না করা ছাত্ররা পরীক্ষার আগের রাতে যেমন দুশ্চিন্তায় ভোগে, বাংলাদেশ ফুটবল দলের অবস্থাও হয়েছে তাই। সকালে পরীক্ষার প্রশ্ন সহজ না কঠিন হবে, সেই দুশ্চিন্তায় ঘুম হারাম। কাল সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ প্রাক্–বাছাইপর্বের ড্র। বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে কে, দুরুদুরু বুকে সে দিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা। বাছাইয়ের ওপরেই নির্ভর করছে ২০২২ কাতার বিশ্বকাপের রাস্তায় বাংলাদেশ হাঁটতে পারবে কি না। যে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা শুনিয়েছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।