'ফলস নাইন' নেইমার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে লুইস ফেলিপে স্কলারি নেইমারকে খেলিয়েছিলেন মূল বাঁ প্রান্তে। ফ্রেড খেলেছিলেন প্রথাগত ৯ নম্বর স্ট্রাইকারের ভূমিকায়। স্কলারি নেই, দুঙ্গা নিয়েছেন তাঁর জায়গা। নতুন কোচের অধীনে কেমন হবে নেইমারের ভূমিকা? দুঙ্গা আভাস দিলেন নেইমারকে বাঁ প্রান্ত থেকে সরিয়ে মাঝে নিয়ে আসার, ‘ফুটবল এখন আগের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। প্রচুর দৌড়াতে হয় এখন। ৯ নম্বর হিসেবে নির্দিষ্ট কাউকে খেলিয়ে যাওয়া কোনো কোনো টুর্নামেন্টে ভালো হতে পারে, কিন্তু সব টুর্নামেন্টে নয়। আপনাকে জায়গা তৈরি করতে হবে, গতিশীল হতে হবে।’
সরাসরি বলেননি, তবে নেইমারকে ‘ফলস নাইন’ হিসেবে খেলানোর আভাস দিলেন ব্রাজিলের নতুন কোচ, ‘আমরা যদি মনে করি নেইমার আমাদের সেরা খেলোয়াড়, তাহলে ওকে সেখানেই খেলাতে হবে। বাকিদেরই ওদের সঙ্গে মানিয়ে নিতে হবে।’ তাহলে নেইমার ‘ফলস নাইন’ হচ্ছেন? গোলডটকম।