'ফাঁকি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পরে অনেকেরই ভ্রু কুঁচকে গেছে। তার মানে তো রাদামেল ফ্যালকাওয়ের আবারও চ্যাম্পিয়নস লিগ খেলা হচ্ছে না! সর্বশেষ সেই ২০১০ সালের পর এ প্রতিযোগিতায় খেলা হয়নি ফ্যালকাওয়ের। সেই পোর্তোর হয়ে খেলার সময় থেকে শুরু। ২০০৯-১০ মৌসুমে পোর্তো তৃতীয় হয়েছিল, পরের বার চ্যাম্পিয়নস লিগে ছিলই না। ২০১১-১২ মৌসুমে পোর্তো খেলার সুযোগ পেল, কিন্তু ফ্যালকাও তখন নাম লিখিয়ে ফেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। সেবার অ্যাটলেটিকো মৌসুম শেষ করে পাঁচে, ফ্যালকাওয়ের তাই খেলা হলো না চ্যাম্পিয়নস লিগে। ২০১২-১৩ মৌসুমে অ্যাটলেটিকো তৃতীয় হলো বটে, কিন্তু ফ্যালকাও পাড়ি জমালেন মোনাকোতে। ফ্রেঞ্চ ক্লাবের হয়ে এক মৌসুম খেলে তাদের চ্যাম্পিয়নস লিগে তুললেন, কিন্তু এবার চলে গেলেন ইউনাইটেডে। কে জানে, চ্যাম্পিয়নস লিগের সঙ্গে হয়তো কোনো শত্রুতা আছে ফ্যালকাওয়ের! ইনডিপেনডেন্ট।