'বলফি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকার ফাইনালে কাল লিওনেল মেসি-সার্জিও আগুয়েরোদের বেখাপ্পা শটগুলো যখন উড়ে গিয়ে পড়ছিল নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে, বল নিয়ে দর্শকদের সে কী হুটোপুটি! নাইকির ‘অরডেম’ বলটি একটু ছুঁয়ে দেখার তুমুল আগ্রহ তাঁদের। বল নিয়ে সেলফি তোলার দৃশ্য ছিল সবচেয়ে দেখার মতো! যখনই বল উড়ে যায় গ্যালারিতে, সেলফি তোলার হিড়িক পড়ে যায় দর্শকদের। বাজে শট দেখে দর্শকেরা মেজাজ খারাপ করবেন কী, প্রিয় তারকার পা ছুঁয়ে আসা বল স্পর্শ করেই যেন তাঁদের আনন্দ! অবশ্য গ্যালারি থেকে বলগুলো ফেরত এসেছে কি না, টিভি রিপ্লেতে দেখা যায়নি। তবে কোনো কোনো দর্শক এমনভাবে আঁকড়ে ধরেছেন, মনে হবে যক্ষের ধন; সেটি কিছুতেই হাতছাড়া করা যাবে না! সনি-ইএসপিএন।