'বাচ্চা' দ্রগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম তো নয়! ১৮ বছর ধরে পেশাদার ফুটবল খেলছেন দিদিয়ের দ্রগবা। বর্ণাঢ্য ক্যারিয়ারে সাফল্যও অনেক। চেলসির হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ। ৩৮ বছর বয়স হলেও মনে করেন না বুটজোড়া তুলে রাখার সময় তাঁর হয়েছে। দাপটের সঙ্গে মেজর লিগ সকারে খেলছেন মন্ট্রিয়ল ইমপ্যাক্টের হয়ে। এ মৌসুমেও ১১ গোল করেছেন। তবে মন্ট্রিয়লের হয়ে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এ বছর। কিন্তু এখানেই থামছেন না আইভরিয়ান স্ট্রাইকার। খেলার ব্যাপারে এখনো নিজেকে খুবই তরুণ ভাবেন তিনি, ‘মানসিকভাবে এখনো ক্লান্ত হইনি। এখনো দুই ঘণ্টা অনুশীলন করতে পারি। বল পায়ে থাকলে নিজেকে এখনো বাচ্চা মনে হয়।’