'বিশ্বকাপ ফুটবলে' জয়ে সূচনা বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মার্চে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁর গোলেই জয় পেয়েছিল বাংলাদেশ। আজ লাওসের বিপক্ষে গোল করে বিশ্বকাপ ফুটবলের প্রাক–বাছাইয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন রবিউল ইসলাম (জার্সি নম্বর ২৪)। ফাইল ছবি

ভিয়েনতিয়েনে বিশ্বকাপ ফুটবলের প্রাক–বাছাইপর্বে লাওসকে ১–০ গোল হারিয়েছে বাংলাদেশ।

ভিয়েনতিয়েন থেকে দারুণ সংবাদই দিলেন বাংলাদেশের ফুটবলাররা। বিশ্বকাপ ফুটবলের প্রাক–বাছাইয়ের প্রথম লেগে লাওসকে ১–০ গোল হারিয়ে মূল বাছাইপর্বের পথে একধাপ এগিয়ে গেছে জামাল ভূঁইয়া–জেমি ডের দল।
ম্যাচের ৭২ মিনিটে অধিনায়ক জামালের লং থ্রু থেকে বল ধরে লাওস বক্সের ঠিক মাথায় দাঁড়িয়ে দুর্দান্ত এক শটে গোল করেন তরুণ স্ট্রাইকার রবিউল ইসলাম।

লাওসের বিপক্ষে বাংলাদেশের রক্ষণভাগ ছিল নিশ্ছিদ্র। ছবি: বাফুফে
লাওসের বিপক্ষে বাংলাদেশের রক্ষণভাগ ছিল নিশ্ছিদ্র। ছবি: বাফুফে

প্রথমার্ধে লাওসের প্রাধান্য থাকলেও দ্বিতীয়ার্ধ প্রায় পুরোটাই ছিল বাংলাদেশের। একের পর এক আক্রমণে লাওসের রক্ষণভাগ বিপর্যস্ত করেও সত্যিকার অর্থে সে রকম কোনো সুযোগ মতিন–জীবনরা তৈরি করতে পারছিলেন না। গোল করার আগেই রবিউল প্রায় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে প্রায় নিশ্চিত একটি গোলের সুযোগ নষ্ট করেছিলেন। লাওসও সুযোগ পেয়েছিল তবে বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা আর রক্ষণে টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষরা আস্থার সঙ্গে বিপদ সামাল দিয়েছেন।

বাংলাদেশের ওপর প্রথমার্ধে চাপ তৈরি করেছিল লাওস। ছবি: বাফুফে
বাংলাদেশের ওপর প্রথমার্ধে চাপ তৈরি করেছিল লাওস। ছবি: বাফুফে

আগামী ১১ জুন ঢাকায় দ্বিতীয় লেগের ম্যাচ। প্রতিপক্ষের মাটিতে জেতায় ঘরের মাঠের ম্যাচটি সুবিধাজনক অবস্থানে থেকে অনেকটা নির্ভার হয়েই খেলতে নামবে বাংলাদেশ। সে ম্যাচে ড্র করলেই মূল বাছাইপর্বে খেলার সুযোগ হয়ে যাবে।

অ্যাওয়ে ম্যাচে জয় ১১ জুন ফিরতি পর্বে বাংলাদেশকে দেবে বাড়তি সুবিধা। ছবি: বাফুফে
অ্যাওয়ে ম্যাচে জয় ১১ জুন ফিরতি পর্বে বাংলাদেশকে দেবে বাড়তি সুবিধা। ছবি: বাফুফে