প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি কাপের প্লে-অফে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই গ্রুপে তাদের সঙ্গী কিরগিজস্তানের ক্লাব এফসি আলগা এবং ম্যাকাওয়ের কাসা বেনফিকা। শেখ জামালের প্রথম ম্যাচ ১৩ আগস্ট, প্রতিপক্ষ কাসা বেনফিকা। ১৫ আগস্ট দ্বিতীয় ম্যাচ এফসি আলগার সঙ্গে। ম্যাচ দুটির তারিখ ঠিক হলেও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
‘এ’ গ্রুপে খেলবে ভুটানের দ্রুক ইউনাইটেড, মঙ্গোলিয়ার খোরোমখন ক্লাব এবং পাকিস্তানের কে-ইলেকট্রিক ক্লাব। প্লে-অফের দুই গ্রুপের চ্যাম্পিয়ন দুটি দল খেলবে এএফসি কাপের চূড়ান্ত পর্বে। কাল এএফসি সদর দপ্তর কুয়ালালামপুরে হয়েছে এএফসি কাপের ড্র।