প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত একটা ম্যাচ। যাঁদের হৃদয় ছুঁয়েছে, তাঁদের কাছে তো এটিই সর্বকালের সেরা এল ক্লাসিকো! তবে ফুটবলের সৌন্দর্যের চেয়েও যেন রিয়াল সমর্থকদের কাছে বড় হয়ে উঠছে দলের ব্যর্থতা। বেনজেমা-বেল-রামোস-রোনালদো সবাই সমালোচকদের কাঠগড়ায়! রোববারের সে ম্যাচের পর স্প্যানিশ দৈনিক মার্কা পাঠকদের ওপর একটা জরিপ চালিয়েছিল রিয়াল খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে; যেখানে প্রত্যেক খেলোয়াড়ের পারফরম্যান্সকে ‘ব্যর্থ’, ‘ঠিক আছে’, ‘ভালো’ ও ‘অসাধারণ’—এই চার শ্রেণিতে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন রিয়াল সমর্থকেরা। হাজার হাজার পাঠকের ভোটে রিয়ালের ব্যর্থ পাঁচ খেলোয়াড় হিসেবে উঠে এসেছে গ্যারেথ বেল, করিম বেনজেমা, সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো ও কার্লোস কাসেমিরোর নাম। জরিপে অংশ নেওয়া পাঠকদের ৮৯ শতাংশের রায়ে ‘ব্যর্থ’ শ্রেণিতে সবার ওপরে বেল! মার্কা।