'ব্রিটিশ' ফ্যালকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাদামেল ফ্যালকাওয়ের ইংল্যান্ডে আসাটা তাহলে ভবিতব্যই ছিল! কলম্বিয়ান স্ট্রাইকার পূর্বপুরুষের টান উপেক্ষা করেন কীভাবে? কিন্তু ফ্যালকাওয়ের জন্ম ও বেড়ে ওঠা সেই সাত সমুদ্র তেরো নদীর ওপারে, ইংল্যান্ডের সঙ্গে তাঁর কী সম্পর্ক? ব্রিটিশ মিডিয়া সম্প্রতি ঘেঁটেঘুঁটে ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের ঠিকুজি বের করে ফেলেছে। ফ্যালকাওয়ের পরদাদা জর্জ কিং নাকি একজন খাঁটি ব্রিটিশ ছিলেন। পেশায় হিসাবরক্ষক সেই ব্রিটিশের বাস ছিল দক্ষিণ ইয়র্কশায়ারে। ১৯৩২ সালে সস্ত্রীক ভাগ্যান্বেষণে চলে যান দক্ষিণ আমেরিকায়। পাকেচক্রে থিতু হয়ে যান কলম্বিয়ায়, ব্রিটিশ স্ত্রী মারা যাওয়ার পর বিয়ে করেন কলম্বিয়ান এক মেয়েকে। সেই কলম্বিয়ান স্ত্রীর গর্ভের সন্তান ফ্যালকাওয়ের আপন দাদি ডেনিস। নিজেদের এই ব্রিটিশ রক্তের কথা জানতেন ফ্যালকাওয়ের বাবা রাদামেল গার্সিয়া, একবার ব্রিটিশ পাসপোর্টও চেয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর হয়নি। কে জানে, হলে হয়তো ফ্যালকাও ইংল্যান্ডের হয়েই খেলতেন! মেইল অনলাইন।