'মটু'কে নেইমারের জন্মদিনের শুভেচ্ছা

লুইস সুয়ারেজ না রেগেমেগে কামড় দিয়ে বসেন নেইমারকে! ‘মটু’ শুনলে খেপে যাওয়ারই কথা। ৮৫ কেজি—এ আর এমন কী ওজন! না, সুয়ারেজ খেপবেন না। এই মটু যে আদরের ডাক। গতকাল ছিল সুয়ারেজের জন্মদিন। এ উপলক্ষে নেইমার সুয়ারেজের ছবিসহ টুইট করেছেন, ‘শুভ জন্মদিন, মটু!’
বার্সেলোনার সাফল্যের পেছনে আছে এমএসএনের বন্ধুতার রসায়ন। তিনজনই গোল করতে আগ্রহী—এমন ফরোয়ার্ডকে আক্রমণে নামিয়ে দিলে শঙ্কা থাকে, পাশের জনকে পাস দিলে নিশ্চিত গোল হয়, এমন পরিস্থিতিতে পাসের বদলে গোলে ঝুঁকিপূর্ণ শট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এ দিক দিয়ে তিনজনই বেশ নিঃস্বার্থ। এমনও হয়েছে, দুজন গোল পেয়েছেন, একজন পাননি। বাকি দুজন মিলে যেন হন্যে হয়ে চেষ্টা করেন তৃতীয়জনকে গোল বানিয়ে দিতে। তিনজন গোল পেলেই যে জমে ভালো!
মাঠে ও মাঠের বাইরে তিন লাতিন ফুটবলারের এই সম্পর্কটাই সাফল্যে অনূদিত করেছে বার্সা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর প্রতিচ্ছবি দেখা যায়। তিনজনই প্রায়ই নিজেদের ছবি পোস্ট করেন। আর বিশেষ উপলক্ষে তো বিশেষ বার্তা থাকেই। টুইটারে সেই বিশেষ বার্তা দিতে খুনসুটির সুযোগ ছাড়লেন না নেইমার, ‘শুভ জন্মদিন মোটু! তুমি দারুণ একজন ফুটবলার, কিন্তু মানুষ হিসেবে তুমি আরও অসাধারণ। আমি কিন্তু তোমার বিশেষ ভক্ত!’
নেইমারের জন্মদিনে সুয়ারেজ তাঁকে ‘পাতলু’ বলে শোধ নিতেই পারেন। বার্সায় আসার পর খেয়েদেয়ে বেশ কয়েক কেজি ওজন বাড়ালেও এখনো নেইমারের ওজন গড়পড়তা ফুটবলারের চেয়ে কম