'মাইকেল জ্যাকসন' রোনালদো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঁধারে এক টুকরো আলো এসে পড়েছে একটা বাক্সের ওপর। বাক্সের ওপর লেখা ‘সিআর সেভেন ক্রিস্টিয়ানো রোনালদো’। মুহূর্তেই সেখানে হাজির পর্তুগিজ উইঙ্গার। বাক্সটা তুলে নিলেন হাতে। অমনি রঙিন আলো জ্বলে উঠল মঞ্চের চারপাশে। ব্যস, শুরু হলো রোনালদোর মুগ্ধতাজাগানিয়া নৃত্য! নাচ দেখে মনে হবে যেন রিয়াল ফরোয়ার্ড নন, ধরাতলে ফিরে এসেছেন প্রয়াত মাইকেল জ্যাকসন!
‘সিআর সেভেন ফুটওয়্যারে’র বিজ্ঞাপনে রোনালদোর এমন জ্যাকসনরূপে আবির্ভাব! নতুন মডেলের জুতা এনেছে রোনালদোর প্রতিষ্ঠানটি। ভক্ত-সমর্থকদের তা একটু ভিন্নভাবেই জানান দিলেন পর্তুগিজ উইঙ্গার। তাহলে কী দাঁড়াল? কেবল সুন্দর গোল করতেই নয়, নাচেও বেশ পারঙ্গম রোনালদো! তথ্যসূত্র: সিআরসেভেন ফুটওয়্যারডটকম।