'মেসি-রোনালদো মানের নয় নেইমার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে নিজের উত্তরসূ​রি বললেও পেলে বোধ হয় সরে আসছেন আগের অবস্থান থেকে! ফাইল ছবি
নেইমারকে নিজের উত্তরসূ​রি বললেও পেলে বোধ হয় সরে আসছেন আগের অবস্থান থেকে! ফাইল ছবি

তাঁকেই ভাবা হচ্ছে বার্সেলোনায় লিওনেল মেসির উত্তরসূরি। শুধু মেসি কেন? ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকেও রাজত্বটা এক সময় নেইমারের কাছেই চলে যাবে বলে মনে করা হয়। কিন্তু খোদ পেলে বলছেন, মেসি বা রোনালদোর মানের নন নেইমার।
মার্কাকে ব্রাজিল কিংবদন্তি বলেছেন, ‘নেইমার যখন সেই ছোট্টটি, তখন থেকে ওকে চিনি। অনেক বছর আগে ওর কোচ বলেছিল ও কত দুর্দান্ত এক খেলোয়াড়। ওর কোচ ঠিকই বলেছে, কিন্তু নেইমার রোনালদো অথবা মেসির মানের নয়। আমাকে যদি বলতে হয়, এখনকার ফুটবলে ১ নম্বর কে, আমি বলব লিওনেল। রোনালদোর স্বতন্ত্র একটা খেলার ধরন আছে, কিন্তু আমার চোখে মেসিই সেরা।’
নেইমারের খেলায় একধরনের দেখনদারি আছে, নিজের পায়ের স্কিল দেখাতে গিয়ে অনেক সময় অহেতুক বাড়াবাড়ি করে ফেলেন, প্রতিপক্ষ অপমান করেন—এমন সমালোচনাও হয়। এই দেখনদারির ব্যাপারে পেলে বলছেন, ‘প্রত্যেকে কিন্তু এমনটা করে না, জিকো করেনি, পেলেও না। প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে এটা নেই। সব খেলোয়াড়ের নিজ নিজ খেলার ধরন আছে। যেভাবেই খেলুন, প্রতিপক্ষকে সম্মান দেখাতেই হবে, যেমনটা রোমারিও করত।’