'মেসি-ভক্ত' রোনালদো-পুত্র!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরু হতে তখনো মিনিট কয়েক বাকি। ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর ছেলে রোনালদো জুনিয়রের দেখা লিওনেল েমসির সঙ্গে। তারপর?
রিয়াল তারকার ছেলে আন্তরিকতার সঙ্গে মেসির কাছে গিয়ে জিজ্ঞেস করল, ‘আপনি কী করছেন? কেমন চলছে সব, ভালো?’ পাশ থেকে রোনালদো মেসিকে বললেন, ‘অনলাইনে সে আমাদের একটি ভিডিও দেখেছে। ছেলে তো আপনার কথা বলে।’ এরপর লাজুক রোনালদো জুনিয়র এতটাই লজ্জায় ডুবে গেল, বাবার পেছনে চলে গেল। ঘোর প্রতিদ্বন্দ্বীর ছেলের কথা জেনে মেসি রসিকতা করে বললেন, ‘আর এখন লজ্জা পাচ্ছ?’ তথ্যসূত্র: মার্কা।