'মোটা-মুটি' সুখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যটা স্বাভাবিকের চেয়ে একটু ভালো। তাতেই অন্যদের ব্যঙ্গ-কটূক্তি কত কিছুই না সহ্য করতে হয়। এমন ‘ভালো’ স্বাস্থ্যের মানুষদের দুঃখ বুঝেছে ফিফা। রাশিয়ায় হতে যাওয়া এ বছরের কনফেডারেশন কাপে স্থূলকায় মানুষদের জন্য বিশেষ টিকিট দেওয়ার ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা! এত দিন হুইলচেয়ার ব্যবহারকারী কিংবা চলাফেরায় সাহায্য প্রয়োজন, এমন মানুষদের জন্য শুধু বিশেষ টিকিট রাখা হতো। ফেডারেশন কাপ দিয়ে কপাল খুলছে অস্বাভাবিক মোটা মানুষদেরও। সাধারণত শরীরের ভর ইনডেক্স ৩০ কেজি/বর্গমিটারের বেশি হলে ‘স্থূলকায়’ উপাধি জোটে মানুষের। তবে রাশিয়ার টিকিট পেতে ইনডেক্সে ৩৫-এর বেশি থাকতে হবে ভাগ্যবানদের। তাহলেই গ্যালারির আকারে বড় সিট ও বাড়তি জায়গার বিশেষ অংশের দরজাটা খুলে যাবে তাঁদের। গোলডটকম।