'যুদ্ধ' জয়ের শেষ সুযোগ
র্যা ঙ্কিংয়ে বিশ্বাস থাকলে এবার ইউরো জেতার কথা বেলজিয়ামের। ফিফা র্যা ঙ্কিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার পরই বেলজিয়াম। সে অনুযায়ী টপ ফেবারিট হিসেবে তাদের নামই বলার কথা। কিন্তু সে ভুল কেউ করেনি। আর ইতালির সঙ্গে ২-০ গোলে বেলজিয়ামের পরাজয় বুঝিয়ে দিল শুধু পরিসংখ্যান নয়, র্যা ঙ্কিংও একটা ‘গাধা’।
অনেক আশা নিয়ে ইউরো খেলতে এসেছে মার্ক উইলমটসের দল। কিন্তু প্রথম ম্যাচেই খেতে হলো ধাক্কা। তবে এই হারেই আশা ছাড়ছেন না উইলমটস। তাঁর ভাষায়, ‘একটা লড়াই হেরেছি মাত্র, যুদ্ধ নয়।’ কিন্তু আজ আয়ারল্যান্ডের সঙ্গে আরেকটি লড়াইয়ে হারলে যুদ্ধটাও হেরে বসবে তাঁর দল।
শুধু র্যা ঙ্কিং নয়, বেলজিয়াম দল নিয়ে আশাবাদী হওয়ার কারণ তাদের খেলোয়াড় তালিকাও। এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকু, মারুয়ানে ফেলাইনির মতো খেলোয়াড় আছেন এই দলে। প্রথম ম্যাচে এই তারকারাই হতাশ করেছেন। উইলমটস তাই এই ম্যাচে পরিবর্তন আনতে যাচ্ছেন। ইঙ্গিত দিয়ে রাখলেন, কপাল পুড়তে পারে লুকাকুর, ‘অনুশীলনে অন্য স্ট্রাইকাররা ভালো করছে, তারাও সুযোগ পেতে পারে।’
তবে পছন্দের ৪-২-৩-১ ফরমেশনেই আস্থা রাখছেন তিনি, ‘আপনি এক বা দুই ম্যাচ হারতে পারেন। তাতে আমার দর্শন পাল্টাবে না। এত দিন ধরে যে কাজ করছি, একটি পরাজয়েই সেটি নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন না।’
অন্যদিকে সুইডেনের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করে আয়ারল্যান্ড বেশ ফুরফুরে মেজাজে আছে। কোচ মার্টিন ও’নিল এ ম্যাচেও ভালো কিছুর আশায় আছেন, ‘আমাদের জন্য কঠিন এক রাত হবে এটি, আশা করি তাদের জন্য কাজটা কঠিন করতে পারব।’ এএফপি।