'রোনালদোর আবার ব্যালন ডি'অর জেতা হবে বিরক্তিকর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর হাতে ব্যালন ডি’অর দেখলে বিরক্তই হবেন মুলার! ফাইল ছবি
রোনালদোর হাতে ব্যালন ডি’অর দেখলে বিরক্তই হবেন মুলার! ফাইল ছবি

ফিফা বর্ষসেরা পুরস্কারের প্রাথমিক তালিকায় থাকলেও সংক্ষিপ্ত তালিকায় সুযোগ হয়নি টমাস মুলারের। তবে চূড়ান্ত লড়াইয়ে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আছেন মুলারের সতীর্থ ম্যানুয়েল নয়্যার। ২৫ বছর বয়সী জার্মান এ ফরোয়ার্ড জানালেন, এবারও যদি রোনালদো ব্যালন ডি’অর পান, সেটি হবে চরম বিরক্তিকর!
দুই বিশ্বকাপ মিলিয়ে মোট ১০ গোল দেওয়া মুলার বললেন, ‘রোনালদো যদি এবারও জেতে, সেটা হবে খুবই বিরক্তিকর। তখন এ নির্বাচন নিয়েও প্রশ্নের সুযোগ তৈরি হবে।’ নয়্যারের শীর্ষ তিনে থাকা প্রসঙ্গে জার্মান উইঙ্গারের মন্তব্য, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় নয়্যার এ তালিকায় স্থান করে নিয়েছে। অন্য প্রতিযোগিতায়ও সে প্রতিভার স্বাক্ষর রেখেছে।’
তবে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা খুব একটা ভালো লাগেনি মুলারের। কেন? বললেন, ‘রোবেনের কথা ধরুন, সে অসাধারণ। এ ছাড়া জার্মানির কিছু খেলোয়াড় ছিল, যারা এ পুরস্কারের যোগ্য। এরই মধ্যে আমার অভিমত জানিয়েছি। এ নির্বাচন (ফিফা বর্ষসেরা) আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। নিজেকে দেখি দলের একজন খেলোয়াড় হিসেবেই।’ গোলডটকম।