প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযোগ গুরুতর। স্পেনের সাবেক স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর আনুকূল্যেই নাকি রিয়াল মাদ্রিদ পঞ্চাশের দশকে দুর্দান্ত সব সাফল্য পেয়েছে! বার্নাব্যু স্টেডিয়াম নাকি নির্মিত হয়েছে সাধারণ মানুষের করের টাকায়! যে ডি স্টেফানোর হাত ধরে স্বর্ণযুগ কাটিয়েছে রিয়াল মাদ্রিদ, সেই স্টেফানোর সঙ্গে বার্সেলোনাই চুক্তি করেছিল আগে। ফ্রাঙ্কোর হস্তক্ষেপেই স্টেফানোকে নিয়ে যেতে পারে রিয়াল মাদ্রিদ! এমন বিতর্কিত সব তথ্যে ভরা ১ ঘণ্টা ৪০ মিনিটের এই তথ্যচিত্র প্রচারিত হয়েছে একটি কাতালান টিভিতে। তথ্যচিত্রটির নির্মাতা সাংবাদিক কার্লেস তোরেস। স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদ এতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এমনকি কাতালান টিভিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে ক্লাবটি। কোথাকার জল কোথায় গিয়ে যে দাঁড়ায়! মার্কাডটকম।