'ষড়যন্ত্র' হচ্ছে নেইমারকে নিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও কর ফঁাকি-সংক্রান্ত জটিলতায় নেইমার ও বার্সা। ফাইল ছবি
আবারও কর ফঁাকি-সংক্রান্ত জটিলতায় নেইমার ও বার্সা। ফাইল ছবি

নেইমারকে সই করাতে গিয়ে বার্সেলোনার ‘কর ফাঁকি’র অভিযোগটা আবারও চলে এসেছে সামনে। বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে ১৩ ফেব্রুয়ারি স্পেনের একটি আদালতে ডাকা হয়েছে। কিন্তু আবারও কেন থিতিয়ে যাওয়া বিতর্কটি ‘ভেসে’ উঠল? এর মধ্যে ‘ষড়যন্ত্রের গন্ধ’ খুঁজে পাচ্ছেন বার্সা সভাপতি।
কাতালানদের স্বাধীনতার দাবি ফের উচ্চকিত হয়েছে গত বছরে। স্বাভাবিকভাবেই এ আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে বার্সার। এর মধ্যে সপক্ষে নিজেদের সমর্থন জানাতে ক্লাব কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোয় ন্যু ক্যাম্পে কনসার্ট আয়োজনেরও প্রস্তাব করেছে। গত মৌসুমে তো বার্সার অ্যাওয়ে জার্সির নকশা করা হয়েছিল কাতালান পাতাকার সঙ্গে মিল রেখেই। এ মৌসুমেও (গত সেপ্টেম্বরে) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ঘরের মাঠে ১১৫ বছরের রীতি ভেঙে ওই নকশার জার্সি পরে নেমেছিল বার্সা। মূলত কাতালানদের স্বাধীনতা হারানোর ৩০০ বছর স্মরণে এটি করেছিল বার্সা। ক্লাবের পরিচালক ও খেলোয়াড়েরা এ স্বাধীনতা আন্দোলনের পক্ষে বিভিন্ন সময় সমর্থন জানিয়েছেন।
বার্তোমেউ তাই বললেন, ‘আমি নিশ্চিত রাষ্ট্রের এমন কোনো শক্তি রয়েছে, যারা চায়নি সে (নেইমার) কাতালান ক্লাব বার্সায় যোগ দিক। তারা এটা পছন্দ করেনি। এ কারণে তারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমরা আসলে রাজনীতির শিকার। বার্সা কোনো ভুল করেনি।’
স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, সেই ‘শক্তি’টা কে বা কারা? বার্তোমেউর আঙুল ঘোর ‘শত্রু’ রিয়াল মাদ্রিদের দিকেই, ‘আসলে সব শুরু হয়েছে কারও ইঙ্গিতে, যে কিনা চায়নি সে (নেইমার) বার্সায় আসুক।’ নেইমারের বাবা এরই মধ্যে বলেছেন, ‘রিয়াল থেকে তার প্রস্তাব ছিল, যেটি কিনা বার্সার চেয়ে ঢের বেশি। তারা এটা পছন্দ করেনি।’ তথ্যসূত্র: এএফপি।