'সুপার সাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের অ্যারেনা লভিভে পরশু চ্যাম্পিয়নস লিগে শাখতার দনেৎস্কের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে পিছিয়ে ছিল পোর্তো। ম্যাচের নির্ধারিত সময়ের মিনিট দুয়েক বাকি। কিন্তু ওই দুই মিনিট আর যোগ হওয়া সময়ে বদলে গেল ছবিটা। ৮৯ মিনিটে পোর্তোর হয়ে গোল করলেন কলম্বিয়ান ফরোয়ার্ড জ্যাকসন মার্টিনেজ। যোগ হওয়া সময়ে আবারও মার্টিনেজের গোল। ম্যাচ নাটকীয় ড্র (২-২)! আরও চমকপ্রদ হচ্ছে, এ ম্যাচে ৬৫ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন মার্টিনেজ। চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে বদলি নেমে ৮৯ মিনিটের পর ২ গোল করা দ্বিতীয় খেলোয়াড় তিনি। এর আগে এ কাজটা করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিলমার। ২০০৪ সালে ফেনেরবাচের বিপক্ষে ম্যাচের যোগ হওয়া সময়ে তাঁর জোড়া গোলে লিওঁ জিতেছিল ৪-২ ব্যবধানে।