'হেয়ারড্রেসার' রামোস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসুন্দর সার্জিও রামোস। ছবি: ফাইল ছবি।
নরসুন্দর সার্জিও রামোস। ছবি: ফাইল ছবি।

সার্জিও রামোস কী তবে নিজের পেশা পরিবর্তন করছেন? ফুটবল ছেড়ে হয়ে গেছেন ‘হেয়ারড্রেসার’? আসলে তা নয়, শখের বশে জাতীয় দলের সতীর্থ আলভারো মোরাতার চুল কেটে দিয়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। তারপর নিজেকে দাবি করেছেন ‘হেয়ারড্রেসার’ হিসেবে।
ইনস্টাগ্রামে স্প্যানিশ ডিফেন্ডার মজা করে লিখেছেন, ‘আজ হেয়ারড্রেসার হিসেবে আমার অভিষেক হলো।’
নিজের ইনস্টাগ্রামে রামোস পোস্ট করেছেন মোরাতার চুল ছেঁটে দেওয়ার ভিডিওটি। যে ভিডিও দেখেই বোঝা যাচ্ছে নতুন কাজটা দারুণ উপভোগও করছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। সূত্র: বিবিসি।