ক্রিসমাস, জন্মদিন আর বিশ্বকাপ জয়ের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনেই ক্রিসমাস। খেলার দুনিয়ার তারকারাও এখন প্রস্তুতি নিচ্ছেন উৎসব উদ্‌যাপনের। আর্জেন্টাইন তারকারা অবশ্য এখনো বিশ্বকাপ জয়ের উৎসবেই মজে আছেন। আর পাকিস্তানি ওপেনার ইমাম–উল–হকের উৎসবটা অবশ্য জন্মদিনের। সবমিলিয়ে সময়টা যেন এখন উৎসবের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
গতকাল ছিল পাকিস্তানি ওপেনার ইমাম–উল–হকের জন্মদিন। জন্মদিনে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এই ছবি পোস্ট করেছেন ইমাম
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
হাতে নতুন ট্যাটু করাচ্ছেন টেনিসের নতুন তারকা কার্লোস আলকারাস
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
এটা শুক্রবার, চলো দারুণ কিছু করা যাক—অবকাশে এভাবে শরীর এলিয়ে এই বার্তা দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
ইনস্টাগ্রাম পেছনে আইফেল টাওয়ার রেখে নিজের ছবি তুলে পোস্ট করেছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
আলোচনা–সমালোচনা–প্রশংসায় এই মুহূর্তে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে এমিলিয়ানো মার্তিনেজের নাম। তবে সে সবে গা না ভাসিয়ে বিশ্বকাপ জয়ের উৎসবে মেতে আছেন মার্তিনেজ। নিজের শহর মার দেল প্লাতাতেও পেয়েছেন রাজকীয় অভ্যর্থনা
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
বাতাসে এখন ক্রিসমাস উৎসবের সুবাস। সেই সুবাসে মেতেছেন ক্রোয়েশিয়ার সাবেক ফুটবল তারকা ইভান রাকিতিচও। পরিবারের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
ক্রিসমাস উৎসব এল বলে। পরিবারের সঙ্গে সময়টা এখন আনন্দের সঙ্গেই কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার
ছবি: ইনস্টাগ্রাম