লিটনের ‘ফেরা’ আর এমবাপ্পের বিশ্রামের ‘সময়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ফিরেছেন লিটন দাস। ফুটবলের ব্যস্ততা থেকে আপাতত বিশ্রামে গেছেন এমবাপ্পে। ফুরফুরে মেজাজে দেখা গেল শাহীন শাহ আফ্রিদিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৭
শাহীন শাহ আফ্রিদির এই ছবিই বলে দিচ্ছে পাকিস্তানি এ পেসার বেশ ফুরফুরে মেজাজে আছেন। এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সবকিছুর উজ্জ্বল দিকটাই দেখুন’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
এজবাস্টন টেস্টের জয়ের রেশ থেকে বেরোতে পারছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ক্যাপশনে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার খেলা পছন্দের টেস্ট।’
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
যোগ ব্যায়ামে মনোযোগী ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ক্যাপশনে যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে লিখেছেন,‘যোগ ব্যায়াম শরীর এবং মনের সমন্বিত কাজকে আরও বাড়িয়ে দেয়।’ এ সময় ভক্তদের কাছে তাদের পছন্দের যোগ আসন কোনটি তাও জানতে চেয়েছেন টেন্ডুলকার
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
কীভাবে বোঝাই যে এটাও একটা কাজ—ইবিজার সমুদ্রে তোলা এই ছবিটি পোস্ট করে এমন ক্যাপশন দিয়েছেন গতিতারকা উসাইন বোল্ট। ছবি দেখে অবশ্য একে কাজ বলে বিশ্বাস করা সত্যিই কঠিন
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
এজবাস্টনে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক উসমান খাজা। এই ছবির ক্যাপশনে অস্ট্রেলিয়ান ওপেনার লিখেছেন, ‘আপনারা বিনোদিত হয়েছেন তো?’
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
ক্লাব ফুটবলের পর আন্তর্জাতিক ব্যস্ততাও শেষ। ব্যাগ হাতে হেঁটে যাওয়ার ছবি দিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে লিখেছেন, ‘সময়টা এখন বিশ্রামের।’
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
‘মাঠে ফিরে এসেছি’— আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে অনুশীলনে ফিরে এ বার্তা দিয়েছেন লিটন দাস
ছবি: ইনস্টাগ্রাম